হাসি ও গম্ভীর মুখের পার্থক্য বুঝতে পারে ছাগল!

আমরা কথায় কথায় কাউকে না কাউকে ছাগল বলে ফেলি। ছাগল বলা হয় সাধারণত তুচ্ছার্থে; কাউকে বোকাসোকা বোঝাতে। কিন্তু জানেন কি বাস্তবে এই ছাগলই অনেক বুদ্ধিমান? যে ছাগলকে আপনি বোকাসোকা ভাবেন সেই ছাগলই মানুষের হাসি ও গম্ভীর মুখের ছবি আলাদাভাবে চিনতে পারে? বুধবার এমন এক গবেষণা প্রতিবেদনে এটাই দাবি করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএপি’র।

ইউরোপ ও ব্রাজিলের গবেষকরা জানান, ২০টি গৃহপালিত ছাগলকে একই ব্যক্তির হাসি ও গম্ভীর মুখের দুটি ছবি দেখানো হলে তারা হাসি মুখের ছবিটিকেই মুখ দিয়ে স্পর্শ করে।

সহকারি গবেষক লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টিয়ান নওরোত বলেন, ‘ছাগলরা হাসিমুখের দিকে গড়ে ১ দশমিক ৪ সেকেন্ড তাকিয়ে থাকে ও স্পর্শ করে। আর গম্ভীর মুখের দিকে ০ দশমিক ৯ সেকেন্ড তাকিয়ে থাকে।’

তিনি আরও বলেন, ‘এর মানে ছাগলরা আনুমানিক ৫০ শতাংশ বেশি সময় হাসি মুখের ছবির দিকে তাকিয়ে ছিল। তারা ছবিটাকে স্পর্শ করে।’

রয়েল সোসাইটি ওপেন সাইন্স পত্রিকায় গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। তারা দাবি করে ছাগল যে মানুষের আবেগ বুঝতে পারে এটা তার প্রথম প্রমাণ।


পেঁপেও করোনা পজিটিভ!
মানুষের পাশাপাশি কয়েকটি প্রাণীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার ঘটনা
বিস্তারিত
এক উঁকুন ৩০০ টাকা উপরে!
আপনার মাথায় কি উঁকুন আছে? বিরক্ত হবে না! বরং আপনার
বিস্তারিত
বিছানায় ঝড় তুলতে গিয়ে, এখন
দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনতে স্বামীর কাছে স্ত্রীর ‘বিশেষ আবেদন’।
বিস্তারিত
স্বামীর ৩ তালাকের প্রতিবাদ করে
স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার হলেন ভারতের
বিস্তারিত
১১ বছর ধরে স্বামীর মরদেহ
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইউটাতে বাড়ির ফ্রিজে লুকিয়ে রাখা পল এডোয়ার্ড ম্যাথার্সের
বিস্তারিত
মৃত স্ত্রীর ভয়ে ৩০ বছর
স্ত্রী মারা গেছে অনেক আগেই। সেই স্ত্রীর জন্য শোক নয়,
বিস্তারিত