এটি অপয়া ফোন নম্বর, ব্যবহার করলেই খুন!

পয়া-অপয়া মানেন তো? সব জিনিসেই সেটি আছে। যেমন কোনো নম্বর। তা যা কিছুরই হতে পারে। যেমন ১৩ নম্বরটি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, এমন অনেক হোটেল রয়েছে যেখানে ১৩ নম্বরের কোনো ফ্লোর এমনকি কোনো রুমই নেই। কারণ ১৩ যে ‘অপয়া’।

ঠিক একই রকমভাবে একটি ফোন নম্বরকেও ‘অপয়া’ তকমা দিয়ে কখনও ব্যবহার করা হয় না। কারণ, শোনা যায় এই বিশেষ নম্বরটি যারাই ব্যবহার করেছেন তাদেরই নাকি আকস্মিক মৃত্যু হয়েছে। নম্বরটি হলো- ০৮৮৮ ৮৮৮ ৮৮৮. একসময় এটি বুলগেরিয়ার একটি ফোন নম্বর ছিল।

প্রথম এই নম্বরটি ব্যবহার করতেন মোবিটেল সংস্থার সিইও ভ্লাদিমির গ্রাসনভ। ২০০১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। শোনা যায়, তার কোনো ব্যবসায়িক শত্রু রেডিওঅ্যাকটিভ পয়জনিং করে মেরে ফেলেছিলেন তাকে। এরপর এই নম্বরটি ব্যবহার করেন কনস্তানতিন দিমিত্রোভ নামে এক মাফিয়া। তিনি মারা যান ২০০৩ সালে। নেদারল্যান্ডের একটি ড্রাগের আখড়ায় গিয়েছিলেন তিনি। সেখানেই খুন হন তিনি। তাকে গুলি করে হত্যা করেছিল রাশিয়ান মাফিয়ারা। মারা যাওয়ার সময় তার সঙ্গে ছিল তার ফোন।

এরপর এই নম্বর আসে কনস্তানতিন দিশিলেভ নামে এক ব্যবসায়ীর হাতে। যাকে ২০০৫ সালে খুন হতে হয়। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় এক ভারতীয় রেস্তোরাঁর বাইরে তাকে খুন করে ফেলা দেয়া হয়েছিল। এই ব্যক্তিও কোকেন পাচারের ব্যবসা চালাত। যদিও তার খুনের কিনারা এখনও হয়নি। ২০০৫ থেকে এই নম্বরটি সাসপেন্ড করে দেয়া হয়। এই নম্বরে ফোন করলেই শোনা যায় ‘আউটসাইট নেটওয়ার্ক কভারেজ’।


পেঁপেও করোনা পজিটিভ!
মানুষের পাশাপাশি কয়েকটি প্রাণীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার ঘটনা
বিস্তারিত
এক উঁকুন ৩০০ টাকা উপরে!
আপনার মাথায় কি উঁকুন আছে? বিরক্ত হবে না! বরং আপনার
বিস্তারিত
বিছানায় ঝড় তুলতে গিয়ে, এখন
দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনতে স্বামীর কাছে স্ত্রীর ‘বিশেষ আবেদন’।
বিস্তারিত
স্বামীর ৩ তালাকের প্রতিবাদ করে
স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার হলেন ভারতের
বিস্তারিত
১১ বছর ধরে স্বামীর মরদেহ
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইউটাতে বাড়ির ফ্রিজে লুকিয়ে রাখা পল এডোয়ার্ড ম্যাথার্সের
বিস্তারিত
মৃত স্ত্রীর ভয়ে ৩০ বছর
স্ত্রী মারা গেছে অনেক আগেই। সেই স্ত্রীর জন্য শোক নয়,
বিস্তারিত