হিন্দি সিরিয়াল দেখে স্বামীকে ৮ টুকরো করল স্ত্রী!

ঝগড়ার জেরে স্বামীকে আট টুকরো করে কাটলেন স্ত্রী। কয়েক দিন পর পুলিশের কাছে মিসিং ডায়েরিও করে এলেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির অমৃত বিহার এলাকায়। ১৪ ফেব্রুয়ারির ঘটনা প্রকাশ্যে এসেছে সম্প্রতি।

স্বামীকে সরিয়ে দেয়ার পরিকল্পনার জন্য বেশ কিছু ক্রাইম সিরিজ ও হিন্দি ধারাবাহিকের সাহায্যও নিয়েছিলেন সুনীতা নামের এই মহিলা। কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন ভাড়াটে। তারই ঘরে এসে মানবদেহের একটা আঙুলের টুকরো দেখে শিউরে ওঠেন বাড়িওয়ালা। ঘরের মেঝেতে কিছু ভাঙা অংশ দেখে সন্দেহ হয় তার। পুলিশে খবর দেওয়া হয় তখন।

পুলিশ জানিয়েছে, সুনীতা নামের ওই মহিলা খুন করেছেন তার স্বামী রাজেশকে। পুলিশি জেরায় সুনীতা এ কথা স্বীকারও করেছেন। পুলিশ সূ্ত্রে খবর, প্রায়ই নানা বিষয় নিয়ে ঝগড়া হত সুনীতা এবং রাজেশের। সুনীতার বয়স ৩৮, রাজেশের বয়স ৬৩। বয়সের ফারাকের কারণেও তাদের মধ্যে কিছু সমস্যা ছিল। সুনীতাকে সন্দেহ করতেন রাজেশ। এক যুবকের সঙ্গে সুনীতার সম্পর্ক রয়েছে এমন অভিযোগ নিয়েও নিয়মিত ঝামেলা চলত দম্পতির।

১৪ ফেব্রুয়ারি রাজেশকে খুন করার পরিকল্পনা করেন সুনীতা। সেই মতোই নিজের ছেলেকে প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দেন। এর পরই পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দেন রাজেশকে। স্বামী নিস্তেজ হয়ে পড়লেই তাঁর দেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে রাখেন সুনীতা। ঘরের মেঝেতে কিছু অংশ পুঁতে রাখেন, বাকি অংশ বাইরে গিয়ে ফেলে আসেন। পরে পুলিশের কাছে গিয়ে স্বামীর নামে মিসিং ডায়েরিও করে আসেন সুনীতা। পুরো ঘটনাটিই তিনি ঘটিয়েছেন টিভি সিরিয়ালের ক্রাইম শো দেখে, জেরায় ওই মহিলা জানিয়েছেন এমনটাই।

বর্তমানে তিহার জেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন সুনীতা। তাঁদের সন্তানকে আবাসিক হোমে পাঠানো হয়েছে।


পেঁপেও করোনা পজিটিভ!
মানুষের পাশাপাশি কয়েকটি প্রাণীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার ঘটনা
বিস্তারিত
এক উঁকুন ৩০০ টাকা উপরে!
আপনার মাথায় কি উঁকুন আছে? বিরক্ত হবে না! বরং আপনার
বিস্তারিত
বিছানায় ঝড় তুলতে গিয়ে, এখন
দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনতে স্বামীর কাছে স্ত্রীর ‘বিশেষ আবেদন’।
বিস্তারিত
স্বামীর ৩ তালাকের প্রতিবাদ করে
স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার হলেন ভারতের
বিস্তারিত
১১ বছর ধরে স্বামীর মরদেহ
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইউটাতে বাড়ির ফ্রিজে লুকিয়ে রাখা পল এডোয়ার্ড ম্যাথার্সের
বিস্তারিত
মৃত স্ত্রীর ভয়ে ৩০ বছর
স্ত্রী মারা গেছে অনেক আগেই। সেই স্ত্রীর জন্য শোক নয়,
বিস্তারিত