শিরোনাম পড়ে অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতই খবর। উগান্ডার এক নারী ৩৯ বছর বয়সে মোট ৪৪ জন শিশুর জন্ম দিয়েছেন। ওই নারীর নাম- মরিয়ম নবাতাঞ্জি।
দেশটির গণমাধ্যম ওই নারীকে নিয়ে একটি প্রতিবেদন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১২ বছর বয়সে ওই নারী প্রথম দুই যমজ সন্তানের জন্ম দেন। এরপর আরো পাঁচবার যমজ সন্তান, কয়েকবার চার সন্তান করেও জন্ম দেন।
গত তিন বছর আগে ওই নারীর স্বামী তাকে ছেড়ে চলে যায়। এরপর একাই ৪৪ সন্তান নিয়ে এক ছাদের নিচে বাস করছেন ওই নারী।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম যমজ সন্তান জন্ম দেয়ার পর মরিয়ম এক চিকিৎসকের কাছে যান। ওই চিকিৎসক মরিয়মকে বলেন, তার ডিম্ভাশয় অস্বাভাবিক রকমের বড়। এছাড়া তিনি তাকে বলেন, জন্ম নিরোধক (পিল) তার শরীরের ক্ষতি করতে পারে।
মরিয়ম বলেন, আমার বেড়ে ওঠা অনেক দুঃখের। আমার স্বামী আমায় অনেক কঠিন সময়ের মধ্যে রেখে চলে যায়।
বর্তমানে মরিয়মের সন্তান বড় হয়েছে। তারা তার মাকে যথাসাধ্য সাহায্য করে বলে জানা যায়।
