অনেকেই তো সেল্ফি তোলেন পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, কখনও বা কোথাও ঘুরতে গিয়ে। বিশ্ব জুড়ে সেল্ফি ক্রেজ যেন হুহু করে বেড়ে চলেছে। কিন্তু লস অ্যাঞ্জেলসের নিক হাইক সেল্ফি তুলতে গিয়ে যা করেছেন এটা বোধবয় খুব কম লোকই সাহস পাবেন! কী করলেন নিক? সেল্ফিতে মাতোয়ারা নিক ভানুয়াতুর অ্যামব্রিম দ্বীপের বেনবো নামে এক জীবন্ত আগ্নেয়গিরির লাভামুখের সামনে গিয়ে সেল্ফি তুলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে সেল্ফি তুলতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। নিকের ক্ষেত্রেও সে রকম সম্ভাবনা প্রবল ছিল। নিকের বন্ধু ব্র্যাডলি অ্যামব্রোস বলেন, “ভাবতে পারেন, গল গল করে লাভা বেরোচ্ছে, আর সেখানে গিয়ে সেল্ফি তুলছে এক জন মানুষ!” নিক তেমনটাই করেছে। আর সেই ছবি শেয়ার করেছে ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়ায়।-এবিপি
