সম্পর্ক বিষয়ক বিশ্লেষক ইস্টহার পেরেল সারা বিশ্বের কয়েকশ’ দম্পতিকে নিয়ে কাজ করে দেখেছেন, সকল সুখী দম্পতিদের মধ্যে তিনটি সাধারণ বিষয়ে মিল রয়েছে। বিভিন্ন ধরনের দম্পতিদের মধ্যে গবেষণা চালিয়ে পেরেল দেখেছেন এদের মধ্যে ভালোবাসা প্রকাশে পার্থক্য থাকলেও তিনটি বিষয়ে সাদৃশ্য রয়েছে। এই তিনটি বিষয় হল- সচেতনতা, সন্তুষ্টি এবং ব্যক্তি স্বাধীনতা।
পরস্পরের প্রতি সচেতনতা: যেসব দম্পতি প্রকৃতই একে অপরকে ভালোবাসে তাদের মধ্যে পরস্পরের প্রতি সচেতনতা বেশি থাকে। এমনকি বেশিরভাগ ক্ষেত্রে এরা পরস্পরের মনের কথা জানতে পারে। সঙ্গী মুখ খোলার আগেই বলে দিতে পারে মনের খবর।
সঙ্গীকে নিয়ে সুখী: এধরনের সুখী দম্পতিরা সঙ্গী ছাড়া অন্য কারো মধ্যে সুখ খুঁজতে যায় না। তারা মনে করেন, তুমি যেমনই হও না কেনো, আমি তোমাকে নিয়েই খুশি। পারস্পরিক সম্পর্কের বন্ধন এমন হলে যে কেউ সঙ্গীর টানে বাসায় ফিরতে বাধ্য।
ব্যক্তি সত্ত্বা বজায় রাখা: সুখী দম্পতিরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসার পাশাপাশি তারা অপরের ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। শুধু ভালোবাসা নয়, এরা অপরকে প্রচ- সম্মানও করে। সেজন্য একজন অপরের সঙ্গে যতোই ঘনিষ্ঠ হোক না কেনো, ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ন করতে নারাজ।
