ফ্যানদের সঙ্গে সময় কাটালেন অপুর্ব

বর্তমান সময়ের সেরা প্রেমাভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টিভি নাটকের রোমান্টিক হিরো হিসেবেই তিনি বেশ পরিচিত। ব্যস্ত এই অভিনেতা তার ভক্ত-সমর্থকদের জন্য দারুণ প্রাণ। তাই তো যোগ দিয়েছিলেন ‘জিয়াউল ফারুক অপূর্ব অফিসিয়াল ফ্যানস গ্রুপ’ আয়োজিত গেটটুগেদার অনুষ্ঠানে।

সম্প্রতি গ্রুপটির উদ্যোগে প্রথমবারের মতো রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠান আয়োজিত হয়। অপুর্ব সেখানে যোগ দেন তার বাবা ওমর ফারুক ও একমাত্র সন্তান আয়াশকে নিয়ে।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা আসেন অপুর্বের সঙ্গে দেখা করতে। দুপুরে রেস্তোরায় উপস্থিত হয় অপুর্ব। তাকে কাছে পেয়ে বিরামহীন উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। অনেকে আবার আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।

সেলফি জমানায় অপুর্বের সঙ্গে ছবি তুলবেন না কেউ, বিষয়টা বেমানান। অপুর্বও মানা করেননি। ফ্যানস গ্রুপের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়েও কথা বলেন তিনি।

মাইক্রোফোন হাতে নিয়ে অপূর্ব গেয়ে ওঠেন ‘পুরনো সেই দিনের কথা’ গানটি। অবশ্য শুরুতে গুনগুনিয়ে গানটি গাইলেও পরবর্তীতে অপূর্বের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই একে একে গেয়ে ওঠেন।

অনুষ্ঠানে অপুর্বের ছেলে আয়াশেরও দুজন ভক্ত উপস্থিত ছিল। জায়ান ও জুনাইরাহ নামে দুই শিশু ভক্তের সঙ্গে ভালো সময় কাটায় আয়াশ।

মধ্যাহ্ন ভোজের বিরতির পর অপূর্ব সবাইকে নিয়ে কেক কাটেন। একে একে সবাইকে কেক খাইয়ে দেন তিনি। পাশাপাশি লটারির আয়োজন বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন তিনি। এক ভক্ত অপূর্বকে তারই পরিবারের ছবি ফ্রেমে বন্দী করে উপহার দেন।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব অফিসিয়াল ফ্যানস গ্রুপের মাহবুবুর রহমান, মাসরিকুল আলম, বায়েজিদ নীরব, শাহ জালাল, মাহিম ও মোশাররফ।


মিশা-জায়েদের বিরুদ্ধে এবার হিরো আলমের
একটি লাইভ অনুষ্ঠানে হিরো আলমকে কটাক্ষ করায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী
বিস্তারিত
সিনেমার শুটিং করা যাবে ৫
করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল সিনেমার শুটিং। দীর্ঘদিন বন্ধ থাকার পর
বিস্তারিত
এবার জায়েদ খানকে যে চ্যালেঞ্জ
ফের খবরের শিরোনাম হলেন সময়ের সঙ্গে আলোচনার শীর্ষে থাকা অভিনেতা
বিস্তারিত
শুভ জন্মদিন দুই কিংবদন্তী কুমার
এখনও সমান তালে গান গেয়ে চলেছেন তিনি। ‘তোরে পুতুলের মত
বিস্তারিত
সংগীত পরিচালক ওয়াজিদ খান আর
বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ। এবার না ফেরার দেশে
বিস্তারিত
অসচ্ছল মানুষের পাশে শিরিন শিলা!
করোনাভাইরাস আতঙ্কে আজ সারাদেশে। প্রাণঘাতি এই ভাইরাস নিয়ে সরকার ও
বিস্তারিত