করোনায় মারা গেলেন নায়ক হেলাল খানের বাবা

বাবা হারালেন ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত চিত্রনায়ক হেলাল খান। তার বাবা মাওলানা আব্দুন নুর খান যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাবার মৃ্ত্যুর খবরটি হেলাল খান নিজেই নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের লং আইলেন্ড গুড সামারিটান হাসপাতালে চিকিৎসা অবস্থায় শনিবার রাত ১টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেলাল খানের বাবা।

এর আগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান তার বাবা করোনায় আক্রান্ত জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, 'আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।'

বাবার জন্য দোয়া চেয়ে নায়ক হেলাল খান সেই পোস্টে আরও জানান, তার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা দুজন অনেকটা সুস্থ হওয়ার পথে।

প্রসঙ্গত, বাংলা সিনেমায় হঠাৎ করেই হেলাল খানের আগমন। তাকে অনেকে 'হাছন রাজা' বলে চেনেন। তার আলোচিত ছবিগুলোর মধ্যে জুয়াড়ি, বাজিগর, সাগরিকা, আশা আমার আশা, হাছন রাজা, মমতাজ, গুরু ভাই, কুখ্যাত খুনি অন্যতম। জুয়াড়ি ছবিতে খল চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তার 'হাছন রাজা' ছবিটিও দরশকপ্রিয়তা পায়। গত কয়েক বছর ধরে তাকে সিনেমায় দেখা যাচ্ছে না।


মিশা-জায়েদের বিরুদ্ধে এবার হিরো আলমের
একটি লাইভ অনুষ্ঠানে হিরো আলমকে কটাক্ষ করায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী
বিস্তারিত
সিনেমার শুটিং করা যাবে ৫
করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল সিনেমার শুটিং। দীর্ঘদিন বন্ধ থাকার পর
বিস্তারিত
এবার জায়েদ খানকে যে চ্যালেঞ্জ
ফের খবরের শিরোনাম হলেন সময়ের সঙ্গে আলোচনার শীর্ষে থাকা অভিনেতা
বিস্তারিত
শুভ জন্মদিন দুই কিংবদন্তী কুমার
এখনও সমান তালে গান গেয়ে চলেছেন তিনি। ‘তোরে পুতুলের মত
বিস্তারিত
সংগীত পরিচালক ওয়াজিদ খান আর
বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ। এবার না ফেরার দেশে
বিস্তারিত
অসচ্ছল মানুষের পাশে শিরিন শিলা!
করোনাভাইরাস আতঙ্কে আজ সারাদেশে। প্রাণঘাতি এই ভাইরাস নিয়ে সরকার ও
বিস্তারিত