ঋষি কাপুর আর নেই

বলিউড অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন।বৃহস্পতিবার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টা জানিয়েছেন অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে বুধবার ভোরে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) না ফেরার দেশে চলে গেলেন ঋষি কাপুর।

বুধবার বলিউড হারিয়েছে শক্তিমান অভিনেতা ইরফান খানকে। এরপরদিনই এলো আরেক দুঃসংবাদ। এ বছরের ফেব্রুয়ারি মাসেও একটি ইনফেকশন হয়েছিল ঋষি কাপুরের। তখনও তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঋষি কাপুর। ওই বছরই সেপ্টেম্বরে নিউইয়র্ক যান তিনি। গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন তিনি।

ঋষি কাপুর একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা প্রযোজক এবং পরিচালক যিনি হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য সুপরিচিত। ১৯৭০ সালে তার পিতার চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন।

এরপর ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ৯২টি রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন যেখানে ৪১টি চলচ্চিত্রে সহ-তারকাদের সমন্বয় ছিল।

বাকি ৫১টি চলচ্চিত্রের মধ্যে মাত্র ১১টি চলচ্চিত্রে তিনি সফলতা পান। ১৯৭৩ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তার সহধর্মীনি নীতু সিংয়ের বিপরীতে মোট ১২টি চলচ্চিত্রে এক সাথে কাজ করেন।


মিশা-জায়েদের বিরুদ্ধে এবার হিরো আলমের
একটি লাইভ অনুষ্ঠানে হিরো আলমকে কটাক্ষ করায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী
বিস্তারিত
সিনেমার শুটিং করা যাবে ৫
করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল সিনেমার শুটিং। দীর্ঘদিন বন্ধ থাকার পর
বিস্তারিত
এবার জায়েদ খানকে যে চ্যালেঞ্জ
ফের খবরের শিরোনাম হলেন সময়ের সঙ্গে আলোচনার শীর্ষে থাকা অভিনেতা
বিস্তারিত
শুভ জন্মদিন দুই কিংবদন্তী কুমার
এখনও সমান তালে গান গেয়ে চলেছেন তিনি। ‘তোরে পুতুলের মত
বিস্তারিত
সংগীত পরিচালক ওয়াজিদ খান আর
বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ। এবার না ফেরার দেশে
বিস্তারিত
অসচ্ছল মানুষের পাশে শিরিন শিলা!
করোনাভাইরাস আতঙ্কে আজ সারাদেশে। প্রাণঘাতি এই ভাইরাস নিয়ে সরকার ও
বিস্তারিত