চলচ্চিত্র নির্মাতা রানা হামিদ আর নেই

চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, সেন্সর বোর্ডের সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক রানা হামিদ মারা গেছেন। (ইন্নলিল্লাহি...রাজিউন)। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, বেশ কিছুদিন থেকে পাকস্থলিতে ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন রানা হামিদ। আজ নেত্রকোনায় নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

রানা হামিদ এক সময় বেশকিছু চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এর মধ্যে আলোচিত চলচ্চিত্রগুলো হলো- ‘মাসুদ রানা এখন ঢাকায়’ ও ‘ঢাকার রানী’।

এদিকে, চলচ্চিত্র নির্মাতা রানা হামিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আজ মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।


মিশা-জায়েদের বিরুদ্ধে এবার হিরো আলমের
একটি লাইভ অনুষ্ঠানে হিরো আলমকে কটাক্ষ করায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী
বিস্তারিত
সিনেমার শুটিং করা যাবে ৫
করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল সিনেমার শুটিং। দীর্ঘদিন বন্ধ থাকার পর
বিস্তারিত
এবার জায়েদ খানকে যে চ্যালেঞ্জ
ফের খবরের শিরোনাম হলেন সময়ের সঙ্গে আলোচনার শীর্ষে থাকা অভিনেতা
বিস্তারিত
শুভ জন্মদিন দুই কিংবদন্তী কুমার
এখনও সমান তালে গান গেয়ে চলেছেন তিনি। ‘তোরে পুতুলের মত
বিস্তারিত
সংগীত পরিচালক ওয়াজিদ খান আর
বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ। এবার না ফেরার দেশে
বিস্তারিত
অসচ্ছল মানুষের পাশে শিরিন শিলা!
করোনাভাইরাস আতঙ্কে আজ সারাদেশে। প্রাণঘাতি এই ভাইরাস নিয়ে সরকার ও
বিস্তারিত