আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পান্ডে গ্রেপ্তার

লকডাউন অমান্য করে বিলাসবহুল গাড়ি নিয়ে বাইরে ঘুরে বেড়ানোর অপরাধে বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন অমান্য করে রাস্তায় বের হন পুনম। একেবারে মেরিন ড্রাইভে বিলাসবহুল গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের পক্ষ থেকে বারবার চলে যাওয়ার অনুরোধ করা হলেও কোনো কথা কানে নেননি পুনম। গাড়ি চালিয়েই যাচ্ছিলেন তিনি। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। পুনম পান্ডেকে বর্তমানে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে রাজ কুন্দ্রা ও তার সহযোগীদের সঙ্গে পুনম পান্ডের আইনি লড়াইয়ের খবর প্রকাশ হয়। রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে মামলা করেন এই অভিনেত্রী।


মিশা-জায়েদের বিরুদ্ধে এবার হিরো আলমের
একটি লাইভ অনুষ্ঠানে হিরো আলমকে কটাক্ষ করায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী
বিস্তারিত
সিনেমার শুটিং করা যাবে ৫
করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল সিনেমার শুটিং। দীর্ঘদিন বন্ধ থাকার পর
বিস্তারিত
এবার জায়েদ খানকে যে চ্যালেঞ্জ
ফের খবরের শিরোনাম হলেন সময়ের সঙ্গে আলোচনার শীর্ষে থাকা অভিনেতা
বিস্তারিত
শুভ জন্মদিন দুই কিংবদন্তী কুমার
এখনও সমান তালে গান গেয়ে চলেছেন তিনি। ‘তোরে পুতুলের মত
বিস্তারিত
সংগীত পরিচালক ওয়াজিদ খান আর
বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ। এবার না ফেরার দেশে
বিস্তারিত
অসচ্ছল মানুষের পাশে শিরিন শিলা!
করোনাভাইরাস আতঙ্কে আজ সারাদেশে। প্রাণঘাতি এই ভাইরাস নিয়ে সরকার ও
বিস্তারিত