আপন আহসানের রবীন্দ্র সংগীত ‘একলা চলো রে’

ভিন্নধারা গান নিয়ে বরাবরই দর্শক-শ্রোতাদের সামনে হাজির হন সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী আপন আহসান। নিজের লেখা ও সুর করা গান গেয়েই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তবে এবারই প্রথম রবীন্দ্র সংগীতে কণ্ঠ মেলালেন তিনি। রক ধাঁচে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একলা চলো রে’ গানটি রেকর্ড করেছেন তিনি।

গানটির সংগীতায়োজন করেছেন আরেক তরুণ তুর্কী সংগীত পরিচালক বর্ণ চক্রবর্তী। হিউজ স্টুডিওতে গানটির একটি ভিডিও তৈরি করেছেন বর্ণ। জাপাস্টি কোম্পানি লিমিটেডের সহায়তায় গানটি সম্প্রতি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‌‘আপন আহসান মিউজিকে’ প্রকাশ পেয়েছে।

কণ্ঠশিল্পী আপন আহসান বলেন, এই প্রথম আমি রবীন্দ্র সংগীত গাওয়ার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথের ‘একলা চলো রে’ গানটিকে রক ধাঁচে গাওয়ার চেষ্টা করেছি। আশা করি, দর্শক-শ্রোতারা গানটিকে একটু ভিন্ন আয়োজনে সাদরে গ্রহণ করবেন।

এর আগে, আপন আহসানের চারটি একক অ্যালবাম মুক্তি পেয়েছে। লেজার ভিশনের ব্যানারে ১১টি গানের ‘স্বপ্নের রোদ’ (২০১২) এবং ৬টি গানের ‘ভাবো আরেকবার’ (২০১৪) অ্যালবাম মুক্তি পায়। অন্যদিকে ৮টি গানের ‘আজানের সুর’ (২০১৫) ও ৯টি গানের ‘ক্ষমা করে দাও’ (২০১৬) অ্যালবাম দুটি প্রকাশ পায় অনলাইনে।

২০১৬ সালের ঈদুল ফিতরে আপন আহসানের ‘ঈদ মোবারক’ শিরোনামের গানটি দর্শক-শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। এর পর সংগীত পরিচালক বর্ণ চক্রবর্তীর সংগীতায়োজনে পুরাতন সিনেমার গান, বৈশাখ ও ইসলামি ধাঁচের বেশ কয়েকটি গান উপহার দেন।

লক্ষ্মীপুরের সন্তান আপন আহসান ২০০২ সালে গানের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। ২০০৪ সালে তার লেখা প্রথম গান রিলিজ হয় সঙ্গীতার ব্যানারে। গীতিকার হিসেবে পথচলা শুরু। দেশের অনেক স্বনামধন্য শিল্পীর কণ্ঠে রয়েছে তার লেখা গান। টানা দুবার সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডও অর্জন করে আপনের লেখা গান।

কয়েকটি মিক্সড অ্যালবামে গান করলেও ২০১২ সালে প্রকাশ পায় তার প্রথম গানের অ্যালবাম ‘স্বপ্নের রোদ’। এ পর্যন্ত পাঁচটি একক অ্যালবাম প্রকাশ পায় তার।


মিশা-জায়েদের বিরুদ্ধে এবার হিরো আলমের
একটি লাইভ অনুষ্ঠানে হিরো আলমকে কটাক্ষ করায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী
বিস্তারিত
সিনেমার শুটিং করা যাবে ৫
করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল সিনেমার শুটিং। দীর্ঘদিন বন্ধ থাকার পর
বিস্তারিত
এবার জায়েদ খানকে যে চ্যালেঞ্জ
ফের খবরের শিরোনাম হলেন সময়ের সঙ্গে আলোচনার শীর্ষে থাকা অভিনেতা
বিস্তারিত
শুভ জন্মদিন দুই কিংবদন্তী কুমার
এখনও সমান তালে গান গেয়ে চলেছেন তিনি। ‘তোরে পুতুলের মত
বিস্তারিত
সংগীত পরিচালক ওয়াজিদ খান আর
বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ। এবার না ফেরার দেশে
বিস্তারিত
অসচ্ছল মানুষের পাশে শিরিন শিলা!
করোনাভাইরাস আতঙ্কে আজ সারাদেশে। প্রাণঘাতি এই ভাইরাস নিয়ে সরকার ও
বিস্তারিত