দুই যুগের বেশি সময় পর পপি...

‘কুলি’ সিনেমাখ্যাত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। প্রথম সিনেমায় অভিনয় করেই দর্শকের ভালোবাসা কুড়ান তিনি। এরপর ‘আমার ঘর আমার বেহেশত’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘লাল বাদশা’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘গঙ্গাযাত্রা’, ‘গার্মেন্টস কন্যা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। স্বীকৃতি হিসেবে তার হাতে উঠেছে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

চলচ্চিত্রে পা রাখার পর থেকে এতটাই ব্যস্ত ছিলেন যে ঈদের একদিন বা দুদিন আগে বাড়ি ফিরতে হয়েছে। দীর্ঘ পঁচিশ বছর পর এবার ঈদুল ফিতরের দুমাস আগে নিজের গ্রামের বাড়ি গিয়েছেন এই নায়িকা।

এ প্রসঙ্গে পপি বলেন, ‘লকডাউনের আগেই বাড়ি আসছি। এখানে এসে আটকে গিয়েছি। ঈদের পর ঢাকায় ফিরবো। প্রতিবার ঈদের এক দু’দিন আগে বাড়ি আসি। দীর্ঘ ২৫ বছর পর ঈদের দু মাস আগে খুলনার বাড়ি আসছি। এখানে এসে ভালোই লাগছে। খোলা পরিবেশ।’

চলচ্চিত্রাঙ্গনে এখন তার চলার পথ অনেকটাই মলিন। আগের মতো ব্যস্ত সময় পার করেন না তিনি। বেছে বেছে অনিয়মিতভাবে কাজ করছেন এই অভিনেত্রী।


মিশা-জায়েদের বিরুদ্ধে এবার হিরো আলমের
একটি লাইভ অনুষ্ঠানে হিরো আলমকে কটাক্ষ করায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী
বিস্তারিত
সিনেমার শুটিং করা যাবে ৫
করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল সিনেমার শুটিং। দীর্ঘদিন বন্ধ থাকার পর
বিস্তারিত
এবার জায়েদ খানকে যে চ্যালেঞ্জ
ফের খবরের শিরোনাম হলেন সময়ের সঙ্গে আলোচনার শীর্ষে থাকা অভিনেতা
বিস্তারিত
শুভ জন্মদিন দুই কিংবদন্তী কুমার
এখনও সমান তালে গান গেয়ে চলেছেন তিনি। ‘তোরে পুতুলের মত
বিস্তারিত
সংগীত পরিচালক ওয়াজিদ খান আর
বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ। এবার না ফেরার দেশে
বিস্তারিত
অসচ্ছল মানুষের পাশে শিরিন শিলা!
করোনাভাইরাস আতঙ্কে আজ সারাদেশে। প্রাণঘাতি এই ভাইরাস নিয়ে সরকার ও
বিস্তারিত