এবার মিথিলা অন্তঃসত্ত্বা!

ছোট পর্দার এক ঝাঁক জনপ্রিয় অভিনেত্রীর ভিড়ে আলাদা ভাবেই নজর কেড়েছেন তিনি। ছবিতে গর্ববতী অবস্থায় দেখা যাচ্ছে মিথিলাকে। নিজেই আঙুল দিয়ে বেবি বাম্প দেখাচ্ছেন অভিনেত্রী।

তবে এটি বাস্তবে নয়, নাটকের গল্পে। আসছে ঈদের একটি নাটকে এমন একটি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

নাটকটির নাম ‘দুষ্টু ছেলের দল’। ঈদ উপলক্ষে আদনান আল রাজীব ও রেদওয়ান রনি’র যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি।

নাটকটিতে দেখা যাবে, দুষ্টুমি ভর করে কয়েকজন দুষ্টু ছেলের মাথায়। তারা প্ল্যান করে এক অভিযানের। তাদের পিছনে লাগে মিষ্টি কয়েকজন মেয়ে। মজার সব ঘটনা ঘটতে থাকে একের পর এক।

মিথিলা ছাড়াও নাটকটিতে দুষ্টু ছেলে ও মিষ্টি মেয়েদের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা গেছে, এনটিভিতে ঈদের ৭ দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু ছেলের দল’।


মিশা-জায়েদের বিরুদ্ধে এবার হিরো আলমের
একটি লাইভ অনুষ্ঠানে হিরো আলমকে কটাক্ষ করায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী
বিস্তারিত
সিনেমার শুটিং করা যাবে ৫
করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল সিনেমার শুটিং। দীর্ঘদিন বন্ধ থাকার পর
বিস্তারিত
এবার জায়েদ খানকে যে চ্যালেঞ্জ
ফের খবরের শিরোনাম হলেন সময়ের সঙ্গে আলোচনার শীর্ষে থাকা অভিনেতা
বিস্তারিত
শুভ জন্মদিন দুই কিংবদন্তী কুমার
এখনও সমান তালে গান গেয়ে চলেছেন তিনি। ‘তোরে পুতুলের মত
বিস্তারিত
সংগীত পরিচালক ওয়াজিদ খান আর
বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ। এবার না ফেরার দেশে
বিস্তারিত
অসচ্ছল মানুষের পাশে শিরিন শিলা!
করোনাভাইরাস আতঙ্কে আজ সারাদেশে। প্রাণঘাতি এই ভাইরাস নিয়ে সরকার ও
বিস্তারিত