নওগাঁর বদলগাছীতে নলকুপের ঘরে দুই নারীর লাশ

নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠে গভীর নলকূপের ঘর থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার চাংলা গ্রামের আহসান হাবিবের গভীর নলকূপের ঘরে লাশ দুটি পাওয়া যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে লোকজন মাঠে কাজ করতে গিয়ে আহসান হাবিবের গভীর নলকূপের ঘরের ভেতর দুই নারীর লাশ পড়ে থাকতে দেখে  থানায় খবর দেন। তিনিসহ পুলিশ ঘটনাস্থলে যান। সেখানে ২৮ থেকে ৩০ বছর বয়সী দুই নারীর লাশ পড়েছিল। তাঁদের পরিচয় এখনো জানা যায়নি। দুই নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড, পুলিশ তা তদন্ত করে দেখছে।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত