৪ মাসের গর্ভপাত, অতঃপর...

চাঁদপুরে প্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ষক আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার টরকী গ্রামে মানসিক প্রতিবন্ধী এক যুবতী মেয়েকে ধর্ষণ করেছে মোস্তফা বকাউল (৬৫) নামে এক বৃদ্ধ। প্রায় ৫ মাস আগে ওই মেয়েকে ধর্ষণ করার পর বিষয়টি গোপন থাকে। পরবর্তীতে ওই মেয়ের শারীরিক অবস্থা বুজতে পেরে গত ২৫ মে তার মা চাঁদপুরের একটি হাসপাতালে নিয়ে গর্ভপাত করান। গর্ভপাতের বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

বৃহস্পতিবার দুপুরে ওই বৃদ্ধ মোস্তফাকে মতলব উত্তর উপজেলা থানা পুলিশ আটক করেছে।

মেয়ের মা কোহিনুর বেগম বলেন, গত প্রায় ১৫দিন আগে আমার মেয়ের শারীরিক অবস্থা দেখে চেকআপ করে বিষয়টি নিশ্চিত হই।  তার পরে তাকে মানসম্মানের ভয়ে গত মাসের ২৫ তারিখ চাঁদপুর নিয়ে গর্ভপাত করে ফেলি। পবিত্র রোজার ঈদের  পরে একই গ্রামের মোস্তফা আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমার মেয়ে উত্তেজিত হয়ে পড়ে। তাকে জিজ্ঞাসা করলে সে মোস্তফাকে দোষী করে ঘটনার বিবরণ দেয়। 

এরপর এলাকার মানুষের মধ্যে জানাজানি হয়। কোহিনুর বেগম আরও জানান, আমি গত ৫ বছর আগে প্যারালাইসিস রোগে আক্রান্ত হই। গত ৪ বছর আগে আমার স্বামী ফারুক বেপারী মারা যান। আমার দুই মেয়ের মধ্যে রুমা নামে মেয়েটি প্রতিবন্ধী, একটি ছেলে কিডনি রোগী। এই নিয়ে আমি অসহায় অবস্থায় দিনাতিপাত করছি। আমি খুবই গরীব অসহায় মানুষ। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এদিকে অভিযুক্ত মোস্তফা বকাউলের অসংখ্য প্রতিবেশীরা জানান, সে এই প্রকৃতির লোক। প্রায়শই পাড়া প্রতিবেশী মেয়ে, সব বয়সী মহিলাদেরকে কুপ্রস্তাব দিয়ে থাকে। তাকে কেউ কিছু বললে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতো। তার সাথে কেহ তার অর্থের কারনে কিছু করার সাহস পায়না। তার বাড়ির লোকজন তাকে সব কাঝে সহযোগিতা করে। তার শাস্তি হওয়া প্রয়োজন। তার বিরুদ্বে ব্যবস্থা গ্রহন না করা হলে সে আরো বেশী করে অপকর্মে লিপ্ত হবে। তার এ ধরনের কান্ডের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি এলাকাবাসী জোর দাবী জানান।

মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ভিকটিম ও তার মায়ের কাছ থেকে আমরা ঘটনার বিবরণ জানতে পেরেছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর তদন্ত সাপেক্ষে তার বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচেছ।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত