সেভেনআপ বুঝে কীটনাশক পান: দুই বোনের মর্মান্তিক মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে সেভেনআপের বোতলে রাখা কীটনাশক ভুল করে পান করে রাহিমা খাতুন (৮) ও খাদিজা  খাতুন (৪) নামে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট বোন খাদিজা এবং বৃহস্পতিবার (৪ জুন) বিকালে বড় বোন রাহিমা মারা যায়। খাদিজা উপজেলার পৌর এলাকার অরণকোলা গ্রামের অটোরিক্সা চালক বাবু মন্ডলের মেয়ে।

স্থানীয়রা জানান, মায়ের সাথে মঙ্গলবার তিন বোন খাদিজা, রাহিমা ও ঋতু খাতুন দাশুড়িয়ার আথাইল শিমুল গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে যায়। শিশুদের মামা রোকন উদ্দিন খেতের আগাছা মারার জন্য ওইদিন তার ঘরের  টেবিলে একটি সেভেন আপের বোতলে কীটনাশক রেখে বাইরে যান।
 
এ সময় সেভেন আপের বোতল ভেবে ওই কীটনাশক গ্লাসে ঢেলে পান করে তিন বোনসহ আরও কয়েকজন শিশু। বড়রা সামান্য পান করে উটকো গন্ধের কারণে বমি করে দিলেও ছোট্ট খাদিজা ওই কীটনাশকের বিষক্রিয়ায় নিস্তেজ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। সেখান থেকে খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার রাতে খাদিজার এবং বৃহস্পতিবার বিকালে রাহিমার মৃত্যু হয়।

ঈশ্বরদী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম বলেন, স্থানীয়দের সহযোগিতায় শিশু দুটিকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত