ডোমারে মসজিদের রাস্তা বন্ধের প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন

নীলফামারীর ডোমার বাসস্ট্যান্ড জামে মসজিদের প্রবেশের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর ডোমার বাসস্ট্যান্ডের সামনের সড়কে বৃষ্টিতে ভিজে ঘন্টাব্যাপি মানববন্ধন করে মুসল্লীরা।  

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি  আব্দুল ওয়াদুদ, মসজিদের ইমাম তৈয়বর রহমান, সেচ পাম্প মালিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, ধর্মীয় নেতা নুরুল ইসলাম বাবলা, সমাজ সেবক মাহমুদুল হাসান পুতুল প্রমূখ। 

বক্তারা বলেন, বাসস্ট্যান্ড জামে মসজিদে স্থানীয় দোকানদারসহ আশপাশের ৪টি মহল্লার মানুষজন দীর্ঘদিন ধরে নামাজ পড়ে আসছে। কিন্তু গত দুই মাস আগে ডোমার পৌর ভূমি অফিস মসজিদের যাতায়াতের একটি সড়কে বাউন্ডারি দেয়াল নির্মাণ করায় কাজিপাড়া ও চান্দিনা পাড়ার মানুষজন এ মসজিদে নামাজ পড়তে আসতে সমস্যায় পড়তে হচ্ছে। 

মসজিদ কমিটির সভাপতি  আব্দুল ওয়াদুদ জানান, আমরা সহকারী কমিশনারকে (ভূমি) মসজিদের যাতায়াতের সড়কটি বন্ধ না করার জন্য বার বার অনুরোধ করেছি। কিন্তু তিনি আমাদের কথা শুনেননি।

ডোমার সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন জানান, চলাচলে সমস্যা যাতে না হয় সে বিষয়টা নিয়ে আমি মসজিদ কমিটির সাথে কথা বলেছি। আশা করি সমাধান হয়ে যাবে।
 


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত