চুনারুঘাটে পাহাড়ি ঢলে ঘরবাড়ি রাস্তা ব্রিজ ফসলের ক্ষতি

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পাহাড়ি ঢলে ঘরবাড়ি রাস্তা ব্রিজ ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। 

উপজেলা প্রশাসন জানায়, টানা বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন এলাকায় আউশ ফসলের জমি, বীজতলা, ঘরবাড়ি, রাস্তা, কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল সরকার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা। 

তারা পরিদর্শনকালে দেখতে পান উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের সতং-হলদিউড়াা রাস্তা সংলগ্ন হলদিউড়া মসজিদ, ২নং আহমেদাবাদ ইউনিয়নের কালিশিরী-বগাডুবী সংলগ্ন রাস্তা, ৩নং দেওরগাছ ইউনিয়নের চন্ডিছড়া চা বাগানে আংশিক ধসে পড়েছে ৬টি কাঁচাঘর।

এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানগণকে ক্ষতিগ্রস্ত পরিবারের পূর্ণাঙ্গ তালিকা দ্রæততম সময়ে তৈরি করার নির্দেশনাসহ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।

এছাড়া টানা বৃষ্টিপাতে চুনারুঘাটে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডিছড়া থেকে সাতছড়ি পর্যন্ত রাস্তা ও কয়েকটি ব্রিজের ক্ষতি হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ পরিদর্শন করে ব্রিজ ও সড়ক মেরামত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত