আমতলী চা বাগানে সংক্রমণ প্রতিরোধে সভা

সাজানো আমতলী চা বাগানটি হবিগঞ্জের বাহুবল উপজেলার পাহাড়ি এলাকার প্রায় ৬০০ একর জমিতে অবস্থিত। শ্রমিক সংখ্যা ৫৫০। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে এ মৌসুমে বাগানটিতে উন্নতমানের চা পাতা উৎপাদন অব্যাহত আছে।  

এবার রবিবার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ বাগানে (চা ফ্যাক্টরি)  করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সচেতনতা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

এ সভায় বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে কিভাবে চা পাতা উৎপাদন অব্যাহত রাখা যাবে এ সংক্রান্ত বিষয়ের উপর শ্রমিকদের মাঝে ব্রিফিং করেন কল কারখানা অধিদপ্তরের মহা-পরিচালক মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বাগান ব্যবস্থাপক সোহেল রানা পাঠান, ফ্যাক্টরি ইনচার্জ এম কায়সার, টিলাবাবু রঞ্জিত কৈরি ও এনামুল হকসহ প্রমুখরা। সভায় বর্তমান পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন।

বাগান ব্যবস্থাপক সোহেল রানা পাঠান বলেন, এ আলোচনা শ্রমিকদের কল্যাণ হবে। সেই সাথে বাগানের জন্যও বিরাট উপকার হয়েছে।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত