পাবনায় একদিনে ১১ পুলিশ সদস্যসহ ৫৭ জনের করোনা পজিটিভ

পাবনায় ঝড়ের বেগে বাড়তে শুরু করেছে করোনা পজিটিভ রুগী। একদিনে সর্বচ্চ আরও ৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১জন পুলিশ সদস্য রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রুগীর সংখ্যা ১২৯ জন। এদরে মধ্যে সুস্থ হয়ে স্বাভবিক জীবনে ফিরেছেন মাত্র ৮ জন।

রোববার দুপুরে পাবনার পুলিশ সুপার রফিকুল ইসলাম ১১জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন। 

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, মোট ৩২৬টি নমুনা পরীক্ষা করে এই ৫৭ জন নতুন করোনা পজিটিভ রুগী পাওয়া গেছে। ঢাকা ও রাজশাহীতে শনিবার এই নমুনা পরীক্ষা করা হয়।

তিনি জানান, ঢাকায় ১৭৮ টি নমুনার মধ্যে ২৬ টি পজিটিভ এবং রাজশাহীতে ১৪৮ টির মধ্যে ৩১ টি  করোনা পজিটিভ পাওয়া যায়। রাজশাহীর পরীক্ষায় পাবনা সদর ২৬ জন, ৪ জন ঈশ্বরদী ও ০১ জন আটঘরিয়ার রুগী। ঢাকার ২৬ জনের মধ্যে পাবনা সদরে ১২, সুজানগরে ৮, ভাঙ্গুড়া ৩, ঈশ্বরদী ২ ও আটঘরিয়া ১ জন রয়েছে। 

তিনি আরো বলেন, নতুন ৫৭ জন নিয়ে জেলায় করোনা আক্রান্ত রুগীর সংখ্যা ১২৯ জন। এর মধ্যে সুজানগর পলি ও আটঘরিয়ায় মারুফ নামে দুইজন আগেই উপসর্গ নিয়ে মারা গেছেন। মারা যাওয়ার পর তাদের নমুনায় সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের নমুনা করোনা পজেটিভ আসে। সুস্থ হয়ে স্বাভবিক জীবনে ফিরেছেন ৮ জন।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত