বাসার পাশে একটি ছেলে
রোজই দেখি পা-টা মেলে
ঘাপটি মেরে থাকে
কয় না কথা কারও সাথে
কেউবা কিছু দিলে হাতে
চটের ব্যাগে রাখে।
বললাম সেদিন, এই যে শোনো
এই দুনিয়ায় আছে কোনো
তোমার যারা স্বজন?
কান্না সে কী! ওমা, একি
ওর বসাটা ভীষণ মেকি
বলল পাড়ার ক’জন!
নতুন পাড়া মানুষ নতুন
কে মোসাফির কে যে শকুন
যায় না মোটে বোঝা
জীবন মানে খল, ভাঁড়ামির
সত্যটাকেই খোঁজা।
