রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে বুধবার থেকে শুরু হল বছরব্যাপী মেলার আয়োজন ফেয়ার ফেস্ট ২০১৬-১৭। এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের উর্ধ্বতন উপদেষ্টা (কারিগরি) টিআইএম লতিফুল হোসেন। মেলা পরিচালনার দ্বায়িত্বে রয়েছে বিজ্ঞাপনী সংস্থা থার্ড আই সল্যুইশন। আগামী এক বছর অভিজাত এ শপিং মলের লেভেল-১ এ নির্ধারিত ১২টি স্টলে ৫১টি বিষয়ে মেলা অয়োজন করা হবে। আয়োজন স¤পর্কে থার্ড আই সল্যুইশনের পরিচালক (পরিকল্পনা) নাসের মহসীন জানান, নানা ধরনের পণ্য ও সেবা পরিচিত করে তুলে ধরাই ফেয়ার ফেস্টের মূল লক্ষ্য। একনাগাড়ে অনেকগুলো মেলার আয়োজন হবে বলেই আমরা এ আয়োজনের নাম দিয়েছি 'মেলার মেলা'। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি মেলার প্রথম আয়োজনে বুধবার থেকেই শুরু হয়েছে বিয়ে উৎসব। এ উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ওয়েডিং স্টরির আয়োজনে বিয়ের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানসহ পোশাক, খাবার, অলংকারের স্টল থাকছে মেলায়। মেলার উদ্যোক্তারা জানান, বছরব্যাপী আয়োজিত ফেয়ার ফেস্টে বিভিন্ন মেয়াদে বেশ কিছু মেলার আয়োজন করা হবে। চলতি মাসে মেলার আয়োজনে রয়েছে ১০ থেকে ১৫ ফেব্র“য়ারি পর্যটন উৎসব, ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি শিক্ষা মেলা এবং ৬ দিনের গেজেট উৎসব শুরু হবে ২৪ ফেব্র“য়ারি। ফেয়ার ফেস্ট ২০১৬-১৭ এর মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলানিউজ২৪ডটকম, পিপলস রেডিও ৯১.৬ এফএম, স্টার সিনেপ্লেক্স এবং ফিল্ম ক্যাসেল। ফেসবুকে মেলা স¤পর্কে আরও বিস্তারিত জানা যাবে https://goo.gl/n0pcn3 এই ঠিকানায়।
