‘সাহিত্যের বিচারে রবীন্দ্রনাথকে কোনভাবেই বাদ দেয়া যায় না’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, সাহিত্যের বিচারে রবীন্দ্রনাথকে কোনভাবেই বাদ দেয়া যায় না। তিনি তাঁর সুর, ছন্দ, কাব্য আর সাহিত্যের মধ্য দিয়ে বিশ্ববাসীর জন্য রেখে গেছেন একগুচ্ছ শুভকামনা।

আজ সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর কাচারি বাড়ী অডিটোরিয়ামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নূর মোহাম্মাদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে হাসিবুর রহমান স্বপন এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা মেরিনা জাহান কবিতা, উপজেলা চেয়ারম্যান ও অধ্যক্ষ আজাদ রহমান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তিনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এইচ টি ইমাম বলেন, রবীন্দ্রনাথ তার লেখনীর মধ্যদিয়ে বাঙালির চেতনার জগতকে অনুপ্রাণিত করেছেন। অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিনের পরাধীন বাঙালিকে শৃংখলমুক্ত করেন। তাই বাঙালি রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তিনি বলেন, দেশবিরোধী অপশক্তি আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের পায়তারা করছে। সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই এদের প্রতিরোধ করতে হবে। মৌলবাদ, ধর্মান্ধতা ও পঙ্কিলতার অবসান ঘটিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান ইমাম।


এনাম রাজুর তিনটি কবিতা
এনাম রাজুর তিনটি কবিতা এক যদি পূর্ণবার ঘর থেকে বের হয়ে দেখি
বিস্তারিত
ফখরুল হাসানের দুটি কবিতা
ফখরুল হাসানের দুটি কবিতা  জানালাহীন মাটির ঘর জগৎখ্যাত সার্চ লাইট দিয়ে খুঁজে
বিস্তারিত
ধৈর্যের ফল
ফারুক হোসেন নীরব নিস্তব্ধ রাত। বাতাস বইছিল ঝিরি ঝিরি।
বিস্তারিত
একটি মানবিক আবেদন
    কবি জাহাঙ্গীর কবির গানের কলি দিয়েই বলি  “মানুষ মানুষের
বিস্তারিত
'তবু আমারে দেব না ভুলিতে'
'আমি চিরতরে দূরে চলে যাব/তবু আমারে দেব না ভুলিতে'- লিখেছিলেন
বিস্তারিত
আমাদের চলচ্চিত্রে একজন জহির রায়হান
জহির রায়হান। একাধারে একজন সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, মুক্তিযোদ্ধা। আরও
বিস্তারিত