শওকত ওসমানের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের খ্যাতনামা কথাশিল্পী ও শক্তিশালী লেখক শওকত ওসমানের উনত্রিশতম মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৪ মে)৷ ১৯৯৮ সালের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে খ্যাতিমান এই সাহিত্যিক মারা যান৷

খ্যাতনামা এ শিল্পী ১৯১৭ সালের ২ জানুয়ারি অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গের হুগলী জেলার সবলসিংহপুরে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তার পিতার নাম শেখ মোহাম্মদ ইয়াহিয়া।
বাংলা সাহিত্যের বলিষ্ঠ কথাশিল্পী শওকত ওসমান তার লেখনীর মাধ্যমে শোষক শ্রেণির বিরুদ্ধে ও শোষিত মানুষের পক্ষে কথা বলেছেন৷ তার রচিত ক্রীতদাসের হাসি স্বৈরশাসনের বিরুদ্ধে সর্বকালেই গণজাগরণের এক দিশারি। এ ছাড়া তার জননী উপন্যাসটি ইংরেজি ভাষায় অনূদিত হয়ে বিশ্বসাহিত্যে বিশেষ স্থান করে নিয়েছে৷

সাহিত্যকর্মে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শওকত ওসমান স্বাধীনতা দিবস পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, প্রেসিডেন্ট প্রাইড অব পারফরম্যান্স পদক, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক, মুক্তধারা পুরস্কার, মাহবুবউল্লাহ ফাউন্ডেশন পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার ও টেনাসিস পুরস্কার পান৷


এনাম রাজুর তিনটি কবিতা
এনাম রাজুর তিনটি কবিতা এক যদি পূর্ণবার ঘর থেকে বের হয়ে দেখি
বিস্তারিত
ফখরুল হাসানের দুটি কবিতা
ফখরুল হাসানের দুটি কবিতা  জানালাহীন মাটির ঘর জগৎখ্যাত সার্চ লাইট দিয়ে খুঁজে
বিস্তারিত
ধৈর্যের ফল
ফারুক হোসেন নীরব নিস্তব্ধ রাত। বাতাস বইছিল ঝিরি ঝিরি।
বিস্তারিত
একটি মানবিক আবেদন
    কবি জাহাঙ্গীর কবির গানের কলি দিয়েই বলি  “মানুষ মানুষের
বিস্তারিত
'তবু আমারে দেব না ভুলিতে'
'আমি চিরতরে দূরে চলে যাব/তবু আমারে দেব না ভুলিতে'- লিখেছিলেন
বিস্তারিত
আমাদের চলচ্চিত্রে একজন জহির রায়হান
জহির রায়হান। একাধারে একজন সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, মুক্তিযোদ্ধা। আরও
বিস্তারিত