জহির রায়হানের জন্মবার্ষিকী শনিবার

চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক জহির রায়হানের ৮২তম জন্মবার্ষিকী শনিবার (১৯ আগস্ট)। ১৯৩৫ সালের এ দিনে তৎকালীন নোয়াখালী জেলার ফেনী মহকুমার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
১৯৫৩ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হলেও পরের বছর বাংলায় ভর্তি হন। ১৯৫৮ সালে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫০ সালে ‘যুগের আলো’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তী সময়ে প্রবাহ, এক্সপ্রেস, খাপছাড়া, যাত্রিক, সিনেমা, সমকালসহ অনেক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬১ সালে ‘কখনো আসেনি’র মাধ্যমে পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আবির্ভাব ঘটে তার। ১৯৬৪ সালে পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’ নির্মাণ করেন তিনি। তার অনবদ্য নির্মাণ ‘জীবন থেকে নেয়া’ ছবিতে বাংলাদেশের মানুষের স্বাধীনতার আকাক্সক্ষা অসাধারণভাবে ফুটে উঠেছে। তিনি ভাষা আন্দোলনে যুক্ত ছিলেন এবং গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ ছিল তার। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কলকাতায় চলে যান। সেখানে স্বাধীনতার পক্ষে প্রচারাভিযান ও তথ্যচিত্র নির্মাণ শুরু করেন। চরম অর্থনৈতিক  দৈন্যের মধ্যে থাকা সত্ত্বেও প্রদর্শনী হতে পাওয়া টাকা মুক্তিযোদ্ধা তহবিলে দান করেন তিনি। নির্মাণ করেন ‘স্টপ জেনোসাইড’। ঔপন্যাসিক হিসেবেও জহির রায়হান শতভাগ সফল। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর কলকাতা থেকে ঢাকায় ফেরেন জহির রায়হান। নিখোঁজ বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মিরপুরে যান। আর ফিরে আসেননি তিনি।


এনাম রাজুর তিনটি কবিতা
এনাম রাজুর তিনটি কবিতা এক যদি পূর্ণবার ঘর থেকে বের হয়ে দেখি
বিস্তারিত
ফখরুল হাসানের দুটি কবিতা
ফখরুল হাসানের দুটি কবিতা  জানালাহীন মাটির ঘর জগৎখ্যাত সার্চ লাইট দিয়ে খুঁজে
বিস্তারিত
ধৈর্যের ফল
ফারুক হোসেন নীরব নিস্তব্ধ রাত। বাতাস বইছিল ঝিরি ঝিরি।
বিস্তারিত
একটি মানবিক আবেদন
    কবি জাহাঙ্গীর কবির গানের কলি দিয়েই বলি  “মানুষ মানুষের
বিস্তারিত
'তবু আমারে দেব না ভুলিতে'
'আমি চিরতরে দূরে চলে যাব/তবু আমারে দেব না ভুলিতে'- লিখেছিলেন
বিস্তারিত
আমাদের চলচ্চিত্রে একজন জহির রায়হান
জহির রায়হান। একাধারে একজন সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, মুক্তিযোদ্ধা। আরও
বিস্তারিত