সমাজমঙ্গলের কবি মজিদ মাহমুদ

কবি মজিদ মাহমুদের কবিতা ও গান নিয়ে অনুষ্ঠান ‘মজিদমঙ্গল’ রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)। অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্য পত্রিকা ‘সমধারা’। অনুষ্ঠানে কবিকে মূল্যায়িত সমধারার ‘মজিদ মাহমুদ, সমাজমঙ্গলের প্রতিচ্ছবি’ শিরোনামে ৬২তম সংখ্যার পাঠ উন্মোচনও করা হয়।

সমাজমঙ্গলের এই কবিকে নিয়ে সমধারার আয়োজনে ছিল কবির কবিতা আবৃত্তি ও গান। বাংলা সাহিত্যের বহুল পঠিত কাব্যগ্রন্থ মাহফুজামঙ্গল এবং মজিদ মাহমুদের অন্যান্য কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা আবৃত্তি করে শোনান সমধারার একদল আবৃত্তি শিল্পী ও অতিথি আবৃত্তি শিল্পীবৃন্দ, কবির লেখা বেশ কয়েকটি গান গাওয়া হয়।

সালেক নাছির উদ্দিন সম্পাদিত সমধারা’র এবারের কবি মজিদ মাহমুদ সংখ্যায় কবির সাহিত্যকর্ম নিয়ে লিখেছেন : মো. আদ্বুর রউফ, ফরিদ আহমদ দুলাল, জ্যোতির্ময় দাশ, অনন্ত দাশ, আহমেদ রফিক, মুহম্মদ নূরুল হুদা, নূরিতা নূসরাত খন্দকারসহ আরো অনেকেই। রয়েছে মজিদ মাহমুদের সাম্প্রতিক কিছু নতুন কবিতা।

সমাজ পরিবর্তনে একজন নিরলস যোদ্ধা মজিদ মাহমুদ। তার কবিতা সমাজকে গভীরভাবে স্পর্শ করে। মজিদ মাহমুদের কবিমানস মানবতাবাদী-চেতনার কতোটা গভীরে প্রথিত তার স্বাক্ষর কবির প্রতিটি কাব্যগ্রন্থ। তিনি আশির দশকের একজন প্রভাব বিস্তারি কবি, গবেষক ও প্রাবন্ধিক। মুক্তিবুদ্ধির চর্চা, বিষয়ের গভীরে যাওয়ার ক্ষমতা, প্রশ্ন উত্থাপন এবং যুৎসই ব্যাখ্যা হাজির করার দক্ষতা মজিদ মাহমুদের প্রবন্ধের অন্যতম বৈশিষ্ট্য।   


এনাম রাজুর তিনটি কবিতা
এনাম রাজুর তিনটি কবিতা এক যদি পূর্ণবার ঘর থেকে বের হয়ে দেখি
বিস্তারিত
ফখরুল হাসানের দুটি কবিতা
ফখরুল হাসানের দুটি কবিতা  জানালাহীন মাটির ঘর জগৎখ্যাত সার্চ লাইট দিয়ে খুঁজে
বিস্তারিত
ধৈর্যের ফল
ফারুক হোসেন নীরব নিস্তব্ধ রাত। বাতাস বইছিল ঝিরি ঝিরি।
বিস্তারিত
একটি মানবিক আবেদন
    কবি জাহাঙ্গীর কবির গানের কলি দিয়েই বলি  “মানুষ মানুষের
বিস্তারিত
'তবু আমারে দেব না ভুলিতে'
'আমি চিরতরে দূরে চলে যাব/তবু আমারে দেব না ভুলিতে'- লিখেছিলেন
বিস্তারিত
আমাদের চলচ্চিত্রে একজন জহির রায়হান
জহির রায়হান। একাধারে একজন সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, মুক্তিযোদ্ধা। আরও
বিস্তারিত