বইমেলায় ডা. আনিসের সায়েন্স ফিকশন ‘কিসিকিসি’

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে রাজধানীর স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের বিভাগীয় প্রধান ডা. আনিস আহমেদের সায়েন্স ফিকশন ‘কিসিকিসি’। লেখকের ১৫তম এই বইটি প্রকাশ করেছে মুক্তচিন্তা প্রকাশনী এবং প্রকাশক শিহাব বাহাদুর। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

বইটি গ্রন্থমেলার ৪৪৪-৪৪৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। মূল্য ১৮০ টাকা। এর আগে তিনি গল্প, উপন্যাস, জীবনীসহ মোট ১৪টি বই লিখেছেন। আগে প্রকাশিত হওয়া বইয়ের মধ্যে রয়েছে-‘প্রবাল-১১’, ‘সাইকোপ্যাথিস্ট’, ‘লিমোনাস’, ‘ইকুয়িনা’, ‘ইরানিশি’, ‘টিটানিয়াম’, ‘মৌ’, ‘গাছমানব’, ‘এফআইএক্সআই’ তার লেখাগুলোর মধ্যে অন্যতম।

ডা. আনিস জানান, বর্তমান বইয়ের বাজারে সায়েন্স ফিকশনে চাহিদাকে সামনে রেখে এ বই লেখা হয়েছে। গ্রন্থমেলায় ইতিমধ্যে এ বইটির ভাল চাহিদা বলে জানান তিনি।

তিনি বলেন, ২০০৭ সাল থেকে নিয়মিতভাবে লেখালেখি শুরু করেন। এর আগে ছাত্রজীবনেও তিনি লেখালেখি করতেন। বিজ্ঞানের ছাত্র হওয়ায় সায়েন্স ফিকশনকেই তিনি লেখার বিষয়বস্তু হিসেবে বেছে নেন বলে লেখক জানান।

‘কিসিকিসি’ গ্রন্থের সার-সংক্ষেপ: এয়ারশিপ থেকে লুইপা, রিবেল, সুরা নামের ভিন গ্রহের তিনজন মানুষ বিশেষ কিছু ক্ষমতা নিয়ে সমুদ্র সৈকতে নামে। তারা ঈশানের নিথর দেহ দেখতে পায়, রক্তভেজা চেহারা দেখতে পায়, তারা একদল সন্ত্রাসী যুবককে দেখতে পায়। ঈশানের বুকে কান পেতে সুরা কিছু শোনার চেষ্টা করে। ঈশান বেঁচে আছে বুঝতে পেরে সুরা শিহরিত হয়, তার ভালো লাগে। তারা ঈশানকে যুবকদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হাসপাতালে আসে। ঈশান বেঁচে ওঠে কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। ঈশান বেঁচে আছে শুনে পৃথিবীর কিছু মানুষ বারবার ওকে আঘাত করার চেষ্টা করে কিন্তু প্রতিবারই ওরা তিনজন ভিন্ন-ভিন্ন কৌশলে, নিজেদের ক্ষমতা দিয়ে ঈশানকে লুকিয়ে ফেলে, বাঁচিয়ে রাখার চেষ্টা করে, স্মৃতি ফেরার অপেক্ষায় থাকে। ঈশানের স্মৃতি ফেরানোর জন্য ওর নিউরনে কিসিকিসির প্রয়োজন যা কেবল আরোয়ার কাছেই আছে। আরোয়া কি আসবে ঈশানের স্মৃতি ফেরানোর জন্য?


এনাম রাজুর তিনটি কবিতা
এনাম রাজুর তিনটি কবিতা এক যদি পূর্ণবার ঘর থেকে বের হয়ে দেখি
বিস্তারিত
ফখরুল হাসানের দুটি কবিতা
ফখরুল হাসানের দুটি কবিতা  জানালাহীন মাটির ঘর জগৎখ্যাত সার্চ লাইট দিয়ে খুঁজে
বিস্তারিত
ধৈর্যের ফল
ফারুক হোসেন নীরব নিস্তব্ধ রাত। বাতাস বইছিল ঝিরি ঝিরি।
বিস্তারিত
একটি মানবিক আবেদন
    কবি জাহাঙ্গীর কবির গানের কলি দিয়েই বলি  “মানুষ মানুষের
বিস্তারিত
'তবু আমারে দেব না ভুলিতে'
'আমি চিরতরে দূরে চলে যাব/তবু আমারে দেব না ভুলিতে'- লিখেছিলেন
বিস্তারিত
আমাদের চলচ্চিত্রে একজন জহির রায়হান
জহির রায়হান। একাধারে একজন সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, মুক্তিযোদ্ধা। আরও
বিস্তারিত