বইমেলায় জহির চৌধুরীর প্রথম গল্পগ্রন্থ ''প্রশ্নগুলো পৃথিবীর ছিল'

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক জহির চৌধুরীর প্রথম গল্পগ্রন্থ ''প্রশ্নগুলো পৃথিবীর ছিল'। তরুণদের  উপযোগী এ বই প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স।

বইটির প্রচ্ছদ করেছেন মোরশেদ মিশু। পাঁচটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে ‘প্রশ্নগুলো পৃথিবীর ছিল’ সাজিয়েছেন লেখক।
জহির চৌধুরীর বলেন, শৈশব থেকেই আমি লেখালেখি করি। বিভিন্ন বিষয় নিয়ে লিখলেও গল্প লিখতে আমার বেশ ভাল লাগে। বিশেষ করে তরুন সাহিত্যর প্রতি রয়েছে হৃদয়ে আলাদা জায়গা। আর এই আলাদা জায়গা থেকেই ‘প্রশ্নগুলো পৃথিবীর ছিল’ লেখা হয়েছে।
প্রথম বই সম্পর্কে তিনি জানান, প্রতিটি গল্পই পাঠককে কাছে টানবে। জীবন এবং বাস্তবতা ঘনিষ্ট, বস্তুনিষ্ট এবং বক্তব্যধর্মী এ রচনাতে কেউ স্বাতন্ত্র্যতা খুঁজে পেলে,তাঁর ভালো লাগবে ।
বইয়ের গল্পগুলো হলো ‘ধোঁকাবাজি, হটাৎ স্বপ্নে বিভোর, ক্রসফায়ার, সিরিয়াল প্রীতি অথবা বাস্তবতা এবং মেঘমেদুর’ ।
লেখকের জন্ম ২১ জুলাই, ঢাকার কেরানীগঞ্জের শুভাড্যায়। আইন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও শৈশব থেকেই ব্যক্তিগত অনুরাগের বিষয় সাহিত্য। দেশের শীর্ষস্থানীয় প্রায় সব দৈনিক পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন। বিচিত্র বিষয়ে ফিচার-নিবন্ধ লিখলেও বিশেষ আগ্রহের জায়গা গল্প ও উপন্যাস  ।
লেখক ‘প্রশ্নগুলো পৃথিবীর ছিল’ উৎসর্গ করেছেন তার মা এবং ছোট মামাকে। ১০০ টাকা মূল্যের এ বই পাওয়া যাচ্ছে বইমেলার ৩৭৫ নম্বর স্টলে।

 


এনাম রাজুর তিনটি কবিতা
এনাম রাজুর তিনটি কবিতা এক যদি পূর্ণবার ঘর থেকে বের হয়ে দেখি
বিস্তারিত
ফখরুল হাসানের দুটি কবিতা
ফখরুল হাসানের দুটি কবিতা  জানালাহীন মাটির ঘর জগৎখ্যাত সার্চ লাইট দিয়ে খুঁজে
বিস্তারিত
ধৈর্যের ফল
ফারুক হোসেন নীরব নিস্তব্ধ রাত। বাতাস বইছিল ঝিরি ঝিরি।
বিস্তারিত
একটি মানবিক আবেদন
    কবি জাহাঙ্গীর কবির গানের কলি দিয়েই বলি  “মানুষ মানুষের
বিস্তারিত
'তবু আমারে দেব না ভুলিতে'
'আমি চিরতরে দূরে চলে যাব/তবু আমারে দেব না ভুলিতে'- লিখেছিলেন
বিস্তারিত
আমাদের চলচ্চিত্রে একজন জহির রায়হান
জহির রায়হান। একাধারে একজন সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, মুক্তিযোদ্ধা। আরও
বিস্তারিত