কুয়াশার চাদরে
শিশিরের আদরে
ঘাসটা,
শিশিরের কণা-ভারে
ফিরছিল বারেবারে
পাশটা।
খেজুরের মিঠা রস
গাছটার নাম যশ
বাড়ালো,
রবিটার নাই দেখা
কুয়াশায় পথরেখা
হারালো।
দেয় শীত হাড়টাকে
পুকুরের পাড়টাকে
কাঁপিয়ে,
কনকনে চারপাশে
শীত পড়ে তার পাশে
ঝাঁপিয়ে।
