গাছের শাখে ফুল ফুটেছে কোকিল ডাকে ঐ,
ফাগুন এলো আকাশজুড়ে, মেলায় এলো বই।
দখিন হাওয়ায় মন ভুলে যায় শীতের ঋতুর জ্বালা,
গাছগাছালি পরছে দেখো ফাগুন ফুলের মালা।
রাতের কেশে জুঁই ফুটেছে হাসনাহেনার সাজে,
ভ্রমর এসে গান গেয়ে যায় গোলাপ নড়ে লাজে।
রক্তজবার লাল ধারাতে ভাষা শহীদ যারা,
স্মরণ করি গভীর শোকে দ্বিধা-দ্বন্দ্ব ছাড়া।
দোল লেগেছে ধানের খেতে সোনার বাংলাদেশে,
কুর্নিশ জানাই মাগো তোমায় প্রদীপ জ্বলার শেষে।
