একুশ আমার স্বপ্ন দেখার অনেক বড় আকাশ
একুশ আমার মাতৃভাষার একটি দীর্ঘ পাশ,
একুশ আমার বর্ণমালায় বর্ণ অবিনাশ
একুশ আমার উঠানজুড়ে সবুজ দূর্বাঘাস।
একুশ আমার পড়ার বই লেখার খোলা খাতা
একুশ আমায় জন্ম দেয়া স্নেহময়ী মাতা,
একুশ আমার বেড়ে ওঠার প্রথম গড়া সিঁড়ি
একুশ আমার চেতনাতে একটি অগ্নিগিরি।
একুশ আমার পুকুর জলে মাছের সাঁতার কাটা
একুশ আমার বাবার আঙুল ধরে ধরে হাঁটা,
একুশ আমার রোদের জমিন ফসল ভরা মাঠ
একুশ আমার পড়তে শেখা অ আ পাঠ।
