মানব প্রেমে পতাকা হোক উদ্ধত
রক্তলোভীকে করো সবাই প্রতিহত
সাম্যবাণীর বিশ্ব গড়তে শিক
যুদ্ধবাজদের লক্ষ কোটি ধিক।
পিশাচ এসেছে মানব বেশে
জাগো বিল্পবীরা দেশে দেশে
নিরন্নদের হাতে রাখো হাত
তবেই পাবে বিশ্ব নেতার স্বাদ
বন্ধ করো যুদ্ধ যুদ্ধ খেলা
কেটে যাবে আনন্দে বেলা।
