জাতি জাতি মিলেমিশে
হয় জাতিসংঘ
সংঘের নীতি দেখো
জাতি করে ভঙ্গ।
জাতিনেতা পাতিনেতা
জাতিকে জাগাতে
বারুদের খেলা চলে
জাতিকেই রাগাতে।
ভঙ্গের শুরু খেলা
ক্রুদ্ধÑ
ক্রুদ্ধ ক্রুদ্ধ ক্রুদ্ধ
তাই বাধে যুদ্ধ
হৈ হৈ হৈ হৈ হৈ রে
শান্তির বার্তা কই রে?
কোথাও নাই শান্তি
মনে বড়ো ক্লান্তি
রক্তের ধারা এক তাই না?
যুদ্ধ মোটে আমি চাই না।
