তোমরা যারা যুদ্ধ করো
আলোর সড়ক রুদ্ধ করো,
একটু এবার থামো
আকাশ থেকে নামো।
যুদ্ধ শুধু কষ্ট বাড়ায়
যুদ্ধ এলে শান্তি হারায়,
মানবতা বিপন্ন হয়
সুখের জীবন বিষণœ হয়।
তোমরা যারা যুদ্ধ করো
জীবন এবার শুদ্ধ করো,
একটু এবার থামো
কোরো না পাগলামো।
