বৈশাখ এলো বৈশাখ এলো
এল নতুন ডাক
কষ্ট ব্যথা কালবৈশাখী
উড়িয়ে নিয়ে যাক।
কালবৈশাখীর ভয়াল ডাকে
গরিব দুঃখী কাঁদে
আকাশ বাতাস মুখরিত
করুণ আর্তনাদে!
দোহাই লাগে কালবৈশাখী
আর দিও না দুখ
সোনার দেশে দাও ছড়িয়ে
অফুরন্ত সুখ।
বৈশাখ এলো বৈশাখ এলো
এল নতুন ডাক
কষ্ট ব্যথা কালবৈশাখী
উড়িয়ে নিয়ে যাক।
কালবৈশাখীর ভয়াল ডাকে
গরিব দুঃখী কাঁদে
আকাশ বাতাস মুখরিত
করুণ আর্তনাদে!
দোহাই লাগে কালবৈশাখী
আর দিও না দুখ
সোনার দেশে দাও ছড়িয়ে
অফুরন্ত সুখ।
