বাবা আমায় কাছে ডেকে
বললেন,‘মা রে, শোনো’
বড়াই করে মিছেমিছি
লাভ কি আছে কোনো?
বাবুই পাখি যেমন করে
ঘরটি যে তার বুনে
ভাবছ তাহা কভু তুমি
আছো নি সেই গুণে?
পিপীলিকা হাবিজাবি
আরও কত্ত কী!
তাদের সঙ্গে নয় তুলনা
কী যে বাবা, ছিঃ!
আমি হলাম সেরা প্রাণী
ত্রিভুবনের মাঝে।
বড়াই বলো যাহাই বলো
আমায় কেবল সাজে।
