ওই দেহা যায় আসমানে
উঠছে ঈদের চান
চারিদিকে বাজতে আছে
নজরুলেরই গান।
‘আজ রমজানেরই রোজার শেষে
এলো খুশির ঈদ
তোর আপনাকে আজ
বিলিয়ে দে তুই
আসমানি তাগিদ’
আমাগো তাগিদ ঈদের দিনে
পরুম নতুন জামা
পোলাও-কোর্মা-সেমাই খামু
গাইমু সা-রে-গা-মা,
সিনার লগে সিনা মিলা
হাসি-খুশি প্রাণ
রোজার শেষে রহমতের
গাইছে অবদান,
ঈদ মোবারক-লও সালাম
দুই চোখে নাই নিদ
সবার লগে মিলা মিশা
গামু সুখের গীত।
