ছোট্ট খুকি টুনটুনিটা দৌড়ে যখন আসে
দৌড়ে এসে গা ঘেঁষে সে বসে কোলের পাশে,
খুকির চোখে দেখি আমি আমার ছোট্ট বেলা
বাবার গায়ে গড়িয়ে যেন করছি আমি খেলা...
জড়ায় ধরে যখন খুকি বায়না করে নানান
বাবার কথা মনে পড়ে বাবার স্বরের গান,
ঘুমপাড়ানি গাইতে গিয়ে কেঁদে ওঠে মন
বাবাও আমায় ঘুম পাড়াতেন এমনি করে আপন।
আমার কাছে খুকি যেমন এক পৃথিবী ধন
আমিও ছিলাম বাবার কাছে হীরা-মানিক-রতন;
মনে পড়ে মনে পড়ে বাবার কথা ছবি
খুকির বাবা, আমার বাবা, সকল বাবা একই।
