ইচ্ছে করে হঠাৎ করে
হারাই কোনো বনে,
মনটা খুলে কথা বলি
গাছগাছালির সনে।
ডুব সাঁতারে তলিয়ে যাই
নীল সাগরের জলে।
চুপটি করে কাটিয়ে দিই,
অতল গহিন তলে।
ইচ্ছে করে মিশে যেতে
আঁধারেরই বুকে,
নিজে নিজে কষ্ট পেয়ে
নিজের কপাল ঠুকে।
ইচ্ছে করে আশ্রয় নিতে
দূর গগনের ছায়ায়,
সেখান থেকে দেখে যেতে
কাঁদে কেহ মায়ায়!
