কখন বাবা ফিরবে বাড়ি?
পথটি চেয়ে থাকি
বাবার আদর পেতেই যত
নানান স্বপ্ন আঁকি।
অফিস থেকে ফিরে বাবা
কোলে নেবেন তুলে
সারাদিনের কথা আমি
তখন যাব ভুলে।
বাবা আমার দুঃখ বোঝেন
আমিও তেমন বুঝি
বাবার আদর পেলেই পরে
আর কিছু না খুঁজি।
কখন বাবা ফিরবে বাড়ি?
পথটি চেয়ে থাকি
বাবার আদর পেতেই যত
নানান স্বপ্ন আঁকি।
অফিস থেকে ফিরে বাবা
কোলে নেবেন তুলে
সারাদিনের কথা আমি
তখন যাব ভুলে।
বাবা আমার দুঃখ বোঝেন
আমিও তেমন বুঝি
বাবার আদর পেলেই পরে
আর কিছু না খুঁজি।
