মাগো তুমি হারিয়ে গেছ শিশির ভেজা প্রাতে।
মাগো তুমি হারিয়ে গেছ খরা রোদের তাপে।
মাগো তুমি হারিয়ে গেছ কৃষ্ণচূড়ার লাল আভাতে।
মাগো তুমি হারিয়ে গেছ শিউলি, বকুল ফুলের ভিড়ে।
মাগো তুমি হারিয়ে গেছ অমাবস্যার নিঃসীম আঁধারে।
মাগো তুমি হারিয়ে গেছ শরতের স্নিগ্ধ সুন্দর হিল্লোলে।
মাগো তুমি হারিয়ে গেছ তেপান্তরের মাঠে।
মাগো তুমি হারিয়ে গেছ পিছল নদীর ঘাটে।
মাগো আমি আজ সর্বহারা তোমায় হারিয়ে।
মাগো আমায় আদর দিয়ো আলো-আঁধারে।
মাগো তুমি আগলে রেখো মিষ্টি হাসি মুখে।
মাগো তুমি যেথায় থাকো থাকব তোমার বুকে।
