আষাঢ় এলেই বর্ষা নামে
নদী ভরে জলে,
পাকা ফসল যায় তলিয়ে
মাঠে নৌকা চলে।
ব্যাঙে ডাকে ঘ্যাঙরঘ্যাঙ
নতুন জল পেয়ে,
মাঝি আবার দাড় টানে
পাল তুলে নায়ে।
ছাতা মাথায় বুড়ো দাদু
গান গেয়ে চলে,
পাড়ার ছেলে দলবেঁধে
মাছ ধরে খালে।
আষাঢ় এলেই বর্ষা নামে
নদী ভরে জলে,
পাকা ফসল যায় তলিয়ে
মাঠে নৌকা চলে।
ব্যাঙে ডাকে ঘ্যাঙরঘ্যাঙ
নতুন জল পেয়ে,
মাঝি আবার দাড় টানে
পাল তুলে নায়ে।
ছাতা মাথায় বুড়ো দাদু
গান গেয়ে চলে,
পাড়ার ছেলে দলবেঁধে
মাছ ধরে খালে।
