মেঘ মিষ্টি মেঘ সন্দেশ
মেঘ বৃষ্টির বোন
মেঘ জোসনা আলোর মালা
জ্বললে ভরে মন।
মেঘের ছায়ায় মেঘের মায়ায়
বৃষ্টি যখন হয়
ফুলফসলে মাঠ ভরপুর
আলোয় আলোময়।
বৃষ্টি আনে ফলগুধারা
নতুন আশার ভোর
সব বাধাকে পেছন ফেলে
যায় কেটে সব ঘোর।
বৃষ্টি এসে শুদ্ধ করে
সবার চারিধার
বৃষ্টি এলে মন ভিজে যায়,
ভাল্লাগে না কার?
