বৃষ্টি নামের মিষ্টি মেয়ে
আয়রে ছুটে আয়
বন-বনানীর ছায়াঘেরা
সবুজ-শ্যামল গাঁয়।
আয়রে ছুটে আয়, আয়রে ছুটে আয়
সোনার নূপুর পায়
রিনিঝিনি ছন্দ গানে
পাল তোলা ওই নায়।
আয়রে ছুটে আয়, আয়রে ছুটে আয়
কদম কেয়ার বনে
ঝুম-ঝুমাঝুম ছন্দ তালে
হাসি খুশি মনে।
আয়রে ছুটে আয়, আয়রে ছুটে আয়
মৃৃদু-মন্দ বায়
তাপদাহের হোক অবসান
আষাঢ় মাস যে যায়।
