মেঘের মেয়ে বৃষ্টি ঝুম
চোখের পাতায় মিষ্টি ঘুম
ভিজল বাড়ি, দোকান পাট
নাস্তানাবুদ পুকুরঘাট।
এঁটেল পথে চলন দায়
যখন তখন পিছলে যায়
বাড়ে যদি বৃষ্টি জল
বানের জলে সব বিকল।
কষ্ট হবে সহন দায়
বৃষ্টিরে তুই তবু আয়
তোর পরশে দহন শেষ
শ্যামল সবুজ বাংলাদেশ।
