ক’দিন ধরে মেঘলা দুপুর
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর,
তাই তো নাচন হচ্ছে খুকুর
ভরছে ডোবা ভরছে পুকুর।
পুকুর পাড়ে খুকুর হাঁটা
শেখায় দাদু সাঁতার কাটা,
তাতেই খুকুর ভীষণ খাটা
সাজিয়ে দাদুর পানের বাটা।
ক’দিন ধরে মেঘলা দুপুর
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর,
তাই তো নাচন হচ্ছে খুকুর
ভরছে ডোবা ভরছে পুকুর।
পুকুর পাড়ে খুকুর হাঁটা
শেখায় দাদু সাঁতার কাটা,
তাতেই খুকুর ভীষণ খাটা
সাজিয়ে দাদুর পানের বাটা।
