খেলার মাঠেই প্রাণ গেল ফুটবলারের

মাঠে চলছে খেলা, হঠাৎ পড়ে গেলেন এক ফুটবলার। অসুস্থ ফুটবলারকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,আরও আগেই দুনিয়া থেকে পাড়ি জমিয়েছেন এ ফুটবলার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, খেলা চলাকালে মাঠেই মৃত্যু হওয়া এ ফুটবলারের নাম রাধাকৃষ্ণন ধনরাজন। কেরালার এ ফুটবলার দীর্ঘদিন খেলেছেন কলকাতায়।

কলকাতার প্রধান তিন ক্লাব ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও মোহামেডানে খেলেছেন রাধাকৃষ্ণন ধনরাজন। সন্তোষ ট্রফিতেও তিনি পশ্চিমবঙ্গের হয়ে খেলেছেন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, গত রোববার সন্ধ্যায় কেরালায় এফসি পেরিলথালমান্না বনাম সাস্থা ত্রিশূরের মধ্যে ম্যাচ চলাকালে হঠাৎ করে পড়ে যান ধনরাজন। এরপর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে আনা হয়। সেখান থেকে দ্রুত তাকে স্থানীয় মৌলানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন ধনরাজন। চিকিৎসকদের ধারণা, খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয় তার মৃত্যু হয়েছে। 


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত