ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপের নতুন চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। রোববার (৫ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ২-১ গোলে জিতেছে দলটি। এতে গতবার ফাইনালে আবাহনী লিমিটেডের কাছে হেরে রানার্সআপ হওয়ার দূঃখে এবার প্রলেপ দিল অস্কার ব্রুজেনের শিষ্যরা।

এর আগে আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র একাধিকবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে।

বসুন্ধরা কিংসের প্রথমবার শিরোপা জয়ে বড় অবদান ডানিয়েল কলিন্দ্রেসের জোড়া গোল। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বসুন্ধরা। কিন্তু কর্নার কিক থেকে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস দেলমন্তের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন রহমতগঞ্জের ডিফেন্ডার নাহিদ। ১৪তম মিনিটে সহজ গোলের সুযোগ পায় রহমতগঞ্জ। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ডি বক্সের ভেতর থেকে গোল করতে ব্যর্থ হন সোহেল মিয়া। তার নেয়া শট ফিরিয়ে দেন বসুন্ধরার গোলরক্ষক আনিসুর রহমান জিকো। প্রথমার্ধের শেষভাগে এগিয়ে যায় বসুন্ধরা।

৪১তম মিনিটে ডি-বক্সের ডান দিকে দিয়ে বিশ্বনাথ ঘোষের ক্রস থেকে হেডে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন কোস্টারিকান ফরোয়ার্ড কলিন্দ্রেস। বিরতির পর ব্যবধান বাড়াতে মরিয়া আক্রমণ শুরু করে কিংস। ৬৪তম মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ। শাহেদুল আলমের কর্নার থেকে হেড দিয়ে গোল করে দলকে সমতায় ফেরান রহমতগঞ্জের গাম্বিয়ান অধিনায়ক মামাদু বাহ। ৭৬তম মিনিটে আসে রহমতগঞ্জের গোলরক্ষকের ভুলের কারণে এগিয়ে যায় বসুন্ধরা। ডিফেন্ডার কামারার দেয়া ব্যাক পাস রহমতগঞ্জের গোলরক্ষক লিটনের কাছ থেকে কেড়ে নিয়ে জয়সূচক গোলটি করেন কলিন্দ্রেস।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত