বিয়ে করলেন অধিনায়ক জামাল ভূঁইয়া

বিয়ে করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। রবিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিয়ের পর্ব সেরেছেন তিনি।

জামাল ভূঁইয়ার ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাব তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে বিয়ের অনুষ্ঠানে বর-বধূর ছবি পেস্ট করে অভিনন্দন জানিয়েছে। যদিও এখনও জামাল ভূঁইয়ার কনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জামাল ভূঁইয়ার জন্ম ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। বাবা-মায়ের মুখে গল্প শুনে শিকড়ের টান ভোলেননি কিশোরগঞ্জের ছেলে জামাল। তাই বাংলাদেশ দলের জার্সি পরার স্বপ্ন ছিল বরাবরই। স্বপ্নপূরণের লক্ষ্যে ২০১১ সালে জামাল ভুঁইয়া আসেন জাতীয় দলের ট্রায়ালে অংশ নিতে। কিন্তু, তাকে ফিরে যেতে হয়। পরে, ফিরে আসেন ২০১৩ সালে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের হাত ধরে। এসেই বাজিমাত করেন।

বর্তমানে বাংলাদেশের ফুটবলে স্বস্তির পরশ হচ্ছেন জামাল। তাকে ছাড়া বাংলাদেশ দল কল্পনাই করা যায়না। তাইতো তিনি এখন বাংলাদেশ দলেন অধিনায়ক।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত